Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৬:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন 
Saturday February 21, 2026 , 12:27 am
Print this E-mail this

নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল’র উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা নীরবতা পালন করেন এবং শহিদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ভোরে শিক্ষাবোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পূণরায় শহিদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৭টায় শিক্ষাবোর্ড মিলনায়তনে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল শিক্ষাবোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী। সভায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা শহিদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং