Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইয়াবা বিক্রির অভিযোগে বরিশালে বিএনপি নেতা গ্রেফতার 
Wednesday March 11, 2026 , 6:41 pm
Print this E-mail this

৬২৬ পিস ইয়াবা এবং ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ তাকে আটক

ইয়াবা বিক্রির অভিযোগে বরিশালে বিএনপি নেতা গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ৬২৬ পিস ইয়াবা এবং ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (মার্চ ১১) দুপুর দেড়টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অধীন রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম, মো: এনামুল (৪৫)। তিনি ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন। প্রতিদিনই তার বাড়িতে বহিরাগত অনেক মানুষ ইয়াবা কিনতে আসতেন। বিষয়টি নিয়ে বাড়ির লোকজন একাধিকবার প্রতিবাদ করলেও তিনি মাদক কারবারি বন্ধ করেননি। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান। এসময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা বিক্রি করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৬২৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ছয় লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার জব্দ করেন। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো: সিরাজুল ইসলাম বলেন, আমরা এনামুলের ঘরের দোতলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থ জব্দ এবং তাকে আটক করি। পরে একটি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!