Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইন্টার্ন চিকিৎসকদের পদায়নে দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল শেবাচিম পরিচালক 
Saturday October 11, 2025 , 4:10 pm
Print this E-mail this

লটারির মাধ্যমে নব যোগদানকৃত ইন্টার্নিদের গ্রুপ ফরমেশন এবং ডিউটি ডিস্ট্রিবিউশন

ইন্টার্ন চিকিৎসকদের পদায়নে দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল শেবাচিম পরিচালক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্য দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মশিউল মুনীর। শনিবার (অক্টোবর ১১) সকালে হাসপাতালের অডিটোরিয়ামে এই প্রথম লটারির মাধ্যমে নব যোগদানকৃত ইন্টার্নি চিকিৎসকদের গ্রুপ ফরমেশন এবং ডিউটি ডিস্ট্রিবিউশন করেন তিনি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বরিশালের সচেতন মহল।

অনেকেই বলছেন, এরকমের ঘটনা এর আগে শেবাচিম হাসপাতালে ঘটেনি। সব আমলই ক্ষমতার প্রভাবে ইন্টার্ন চিকিৎসকরা নিজের ইচ্ছা মতো জায়গাতে ডিউটি পালন করতেন। যারা দুর্বল ছিল, যাদের তদবির ছিল না তারাই কেবল স্বেচ্ছাচারিতার শিকার হতেন। এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে। এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা: আবদুল মুনয়েম সাদ জানান, নব যোগদানকৃত ইন্টার্ন চিকিৎসকদের গ্রুপ ফরমেশন এবং ডিউটি ডিস্ট্রিবিউশন অনুষ্ঠিত হয়েছে লটারির মাধ্যমে। ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা থাকবে সর্বত্র। যাতে আগামীতে কেউ এই ধরনের বৈষম্যের স্বীকার না হয়। এ বিষয়ে শেবাচিম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মশিউল মুনীর জানিয়েছেন, যারা আজ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তাছাড়া তরুণ মেধাবী এই সকল চিকিৎসকের শিক্ষার প্রধানতম স্থান হচ্ছে হাসপাতালে রোগীদের সেবার মাধ্যমে সুস্থ করে তোলা।আজ তাদের শুভ সূচনা হয়েছে। আমি আশা করি, সিনিয়র ডক্টরদের সঙ্গে মিলে সকল ইন্টার্ন চিকিৎসকরা তাদের ভবিষ্যৎ আলোকিত করবে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ১০০০ বেডের হলেও হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে তিনগুণ। তাদের সেবায় পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং জনবল না থাকলেও সদ্য যোগদানকৃত প্রায় দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক ভর্তিকৃত রোগীদের সেবা দানে সহায়ক হবে।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল