Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি : জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ 
Sunday July 16, 2023 , 9:56 pm
Print this E-mail this

আবোল-তাবোল বকবেন, তাতেই ভাইরাল, আপনি হিট বিশাল সেলিব্রেটি

আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি : জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ


মুক্তখবর বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখেন তিনি। ক্যারিয়ারে ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতী’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘পাগলীর প্রেম’ ‘ভুলোনা আমায়’ সহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন এ অভিনেতা। বর্তমানে আগের মতো আর অভিনয়ে নিয়মিত নন ‘প্রেমের সমাধি’ খ্যাত এ নায়ক। তবে সামাজিক যোগাযোগের পাতায় বিভিন্ন সময় নানা ইস্যুতে লেখেন তিনি। রবিবার দুপুর দুইটায় এক পোস্টে তিনি জানান, আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি। অভিনেতা আরও লেখেন, আজকাল সাংবাদিক হওয়া কোনো ব্যাপার না। হাতে একটা স্মার্ট ফোন থাকলেই হলো। শিক্ষা বিদ্যাবুদ্ধির দরকার নাই কোনো দায়বদ্ধতা নাই ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হলো আবোল-তাবোল প্রশ্ন করবেন। আর সেলিব্রেটি হওয়া আরও সহজ, ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো তারপর মনে যা চায় আবোল-তাবোল বকবেন, আর তাতেই ভাইরাল। আপনি হিট বিশাল সেলিব্রেটি।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ