Current Bangladesh Time
রবিবার মার্চ ৮, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমতলীতে ৫টি গরু কুপিয়েছে দুর্বৃত্তরা ! 
Monday March 12, 2018 , 9:07 pm
Print this E-mail this

শক্রতার জের ধরে পশুর সাথে এরকম হৃদয় বিদারক আচারন ঠিক হয়নি – ইউপি সদস্য হাসানুজ্জামান ইউনুছ মোল্লা

আমতলীতে ৫টি গরু কুপিয়েছে দুর্বৃত্তরা !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আমতলীর উত্তর টিয়াখালী গ্রামে রবিবার রাতে শক্রতার জের ধরে মতিয়ার রহমান শরীফের ৫টি গরু কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। একটি গরু গুরুতর আহত হওয়ায় জবাই করে মাংশ বিক্রি করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে মতিয়ার রহমান শরীফের সাথে চাচাত ভাই শাহজাহান শরীফ ও ছোবহান শরীফের মধ্যে পৈত্রিক সম্পতি এবং খুরিয়ার খেয়াঘাটের যৌথ মালিকানার ১০টি দোকান নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে বরগুনার দেওয়ানী আদালতে ৫ বছর পূর্বে মতিয়ার রহমান শরীফ একটি বন্টন মামলাও করেন। জমি এবং দোকান ঘড় নিয়ে কয়েক দফা শালিস বৈঠকও হয়। তাতে দ্বন্দ্বের কোন সুরাহা হয়নি। জমি জমা নিয়ে রবিবার দুপুরের সময় চাচাত ভাই শাহজাহান শরীফ, ছোবহান শরীফ, ভাগিজা মাহাবুব শরীফ ও শামীম শরিফের সাথে মতিয়ার রহমান শরীফের বাক বিতন্ডা হয়। তখন মতিয়ার রহমান শরীফকে তারা দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার পর রবিবার গভীর রাতে গোয়ালে বাঁধা ৫টি গুরু কুপিয়ে আহত করে দুবৃত্তরা। সকালে ফজরের নামজ পড়তে উঠে এ অবস্থা দেখতে পান মালিক মতিয়ার রহমান। গরুর মধ্যে ২টি গভী, ২টি বলদ ও ১টি বকনা বাছুর রয়েছে। এর মধ্যে ধারালো দায়ের কোপে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১টি গাভীর ঘাড়ের রগ দিখন্ডিত এবং ভূড়ি বের হয়ে যাওয়ায় মুমুর্ষ অবস্থায় সকালে জবাই করে মাংশ বিক্রি করা হয়। গরুর মালিক মতিয়ার রহমান শরীফ অভিযোগ করে বলেন, তার চাচাত ভাই শাহজাহান শরীফ, ছোবাহান শরীফ ভাইর ছেলে শামীম শরীফ ও মাহাবুব শরীফ আমাকে হত্যার উদ্দেশে আসে। আমাকে না পেয়ে তারা গরু কুপিয়ে আহত করে। অভিযুক্ত শাজাহান শরীফের ছেলে মাহাবুব শরীফ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন। ইউপি সদস্য হাসানুজ্জামান ইউনুছ মোল্লা বলেন, শক্রতার জের ধরে পশুর সাথে এরকম হৃদয় বিদারক আচারন ঠিক হয়নি। আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা জানান, জমি জমা নিয়ে মিমাংশা প্রায় শেষে পথে। এসময় এরক একটি ঘটনা দুখজনক। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে নিজেরা অথবা বাহির থেকে এঘটনা ঘটিয়ে কেউ ফায়দা নিতে পারে বলে আমার ধারনা। তবে তদন্ত সাপেক্ষে মিমাংশা করে দেওয়া হবে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদ উল্যাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহত গরুগুলোর চিকিৎসার ব্যাবস্থা করি। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
বরিশালে বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার
Image
বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ
Image
বরিশালে অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় মারলেন ওটি বয়
Image
১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর