Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আট বছর পর বড় পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চন জুটি 
Wednesday August 1, 2018 , 7:14 pm
Print this E-mail this

ছবির নাম ‘গুলাব জামুন’, স্বীকার করলেন ঐশ্বরিয়া

আট বছর পর বড় পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চন জুটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আট বছর পর বড় পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চন জুটি। ছবির নাম ‘গুলাব জামুন’। অনেক দিন ধরেই এ খবর শোনা গেলেও তারা ছবিটি করছেন, কী করছেন না-তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এবার খবরটির সত্যতা স্বীকার করে নিয়েছেন ঐশ্বরিয়া। মিড-ডে কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি আর অভিষেক বচ্চন ‘গুলাব জামুন’-এ কাজ করতে রাজি হয়েছি। আমি ওকে বলেছিলাম, ‘মনমরজিয়া’র পর কী করবে যেন ঠিক করে। আমার তো মনে হয় এই স্ক্রিপ্টটা খুব ভাল হবে আমাদের জন্য। ২০১০-এ শেষবার বড়পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া-অভিষেককে। ওই সময় মণিরত্নমের ‘রাবণ’-এ জুটিতে কাজ করেছিলেন তারা। বর্তমানে ‘ফ্যানি খান’ এর প্রচারণা নিয়ে ব্যস্ত ঐশ্বরিয়া। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৩ আগস্ট।

সূত্র : বিডি-প্রতিদিন




Archives
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা
Image
বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা