Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে ২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম 
Saturday November 15, 2025 , 6:51 pm
Print this E-mail this

হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে

অবশেষে ২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম


মুক্তখবর বিনোদন ডেস্ক : রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর একই দিনে জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাকে জামিন দেন।শনিবার (১৫ নভেম্বর) সকালেই হিরো আলমেকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানার পুলিশ। বিকেলে তাকে পরোয়ানা মূলে আদালতে হাজির করে পুলিশ। এ সময় হিরো আলমের পক্ষে আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০০ টাকা বন্ডে তাকে জামিন দেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় হিরো আলমকে ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০ থেকে ১২ অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এ হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় জামিন নিয়ে নিয়মিত হাজিরা না দেওয়ায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।




Archives
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা
Image
বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০