Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার 
Thursday June 18, 2026 , 5:47 pm
Print this E-mail this

এ সময় ধারালো অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড, পাইপ উদ্ধার

অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টাকার বিনিময়ে কুপিয়ে জখম করা কিংবা সুপারি কিলিং, অপরাধ জগতের এমন কোনো অধ্যায় নেই যা তার নখদর্পণে নয়। ‘ধারালো দা’ চালানোয় বিশেষ নৃশংসতার কারণে অপরাধ সাম্রাজ্যে তার নামই হয়ে গেছে ‘দাও মাসুদ’। ৩০-এর অধিক মামলার এই এজাহারনামীয় আসামি ও বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী আকাশ হাওলাদার ওরফে কালা মাসুদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (জুন ১৮) ভোরে বরিশাল সদরে চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, কালা মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। সে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন আইনে ৩০টির অধিক মামলা রয়েছে। পুলিশের এ কর্মকর্তা বলেন, কালা মাসুদ দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আরও একটি মামলা হয়েছে। সেই মামলার সূত্র ধরে পুলিশের দুটি টিম বুধবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এর মধ্যে একটি টিম চরমোনাইতে তার নিজ বাড়ি এলাকায় অবস্থান করছিল। পরে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সে বাড়িতে প্রবেশ করতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার বসত ঘরের টিনের চালায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ধারালো অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড, পাইপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী