Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারি ২৩, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অপপ্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চলছে-আইএসপিআর 
Wednesday December 26, 2018 , 7:58 pm
Print this E-mail this

সবাইকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ

অপপ্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চলছে-আইএসপিআর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল খুলে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা প্রচারের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার গণমাধ্যমে পাঠানো আইএসপিআর’র সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম বাংলাদেশ আর্মি এবং জয়েন বাংলাদেশ আর্মি। সেনাবাহিনীর ফেসবুক পেজের নাম বাংলাদেশ আর্মি ও ইউটিউব চ্যানেলের নাম বাংলাদেশ আর্মি। এগুলো ব্যতীত অন্যান্য সকল ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও প্রোপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে সবাইকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ওই বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : বিডি-প্রতিদিন




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন