Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় সুস্থ হওয়া আরও তিন করোনা রোগীকে জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের ফুল দিয়ে শুভেচ্ছা 
Monday May 11, 2020 , 9:25 pm
Print this E-mail this

আজ সোমবার (১১ মে) দুপুরে তাদের সুস্থ হওয়ার বিষয়টি ঘোষণা করেন স্বাস্থ্য বিভাগ

ভোলায় সুস্থ হওয়া আরও তিন করোনা রোগীকে জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের ফুল দিয়ে শুভেচ্ছা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় করোনায় আক্রান্ত আরও তিনজন সুস্থ হয়েছেন। আজ সোমবার (১১ মে) দুপুরে তাদের সুস্থ হওয়ার বিষয়টি ঘোষণা করেন স্বাস্থ্য বিভাগ। এ সময় তাদের করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় শনাক্ত আট করোনা রোগীর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। জেলা সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, পর পর দুই বার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় করোনায় আক্রান্ত জেরার এ তিনজনকে সুস্থ ঘোষণা করা হয়। সেইসঙ্গে তুলে নেওয়া হয় তাদের এলাকার ৪৫টি বাড়ির লকডাউন। তিনি আরও জানান, গত ২৯ এপ্রিল শহরের ভিএবিএস রোড এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোজাহিদুর রহমান ও তার মেয়ে শানজিদা খানম মিমের এবং ইলিশা এলাকার এক পল্লী চিকিৎসকের করোনা শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এরপর স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে তারা নিজ বাড়িতে আইসোলশনে থেকেই সুস্থ হয়ে ওঠেছেন। এর আগে ভোলার বোরহানউদ্দিনের করোনায় আক্রান্ত মোহনা নামে এক শিশু ও মনপুরার নুরে আলম নামে এক যুবক সুস্থ হয়েছেন।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী