Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ খাবার হোটেলকে জরিমানা 
Sunday September 27, 2020 , 7:25 pm
Print this E-mail this

অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ খাবার হোটেলকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৪ খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজার নেতৃত্বে বরিশাল নদীবন্দর সংলগ্ন চরকাউয়া খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে হোটেল জমজমকে দুই হাজার টাকা, মা রেস্টুরেন্টকে দুই হাজার, হোটেল আব্দুল রাজ্জাককে তিন হাজার এবং মায়ের দোয়া হোটেলেকে তিন হাজার টাকাসহ মোট ১০ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং