Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১৮, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে “আপনার সহযোগিতাই আমাদের পাথেয়” পরামর্শক সভা অনুষ্ঠিত 
Tuesday January 14, 2020 , 1:12 pm
Print this E-mail this

বরিশালে “আপনার সহযোগিতাই আমাদের পাথেয়” পরামর্শক সভা অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, ‘থার্ড জেন্ডারদের সমাজ সহজভাবে গ্রহণ করে না বলেই, অনিচ্ছা সত্ত্বেও জীবিকার তাগিদে তারা অগ্রহণযোগ্য কাজ করতে চেষ্টা করে। মানুষ সৃষ্টির সেরা জীব, নারী-পুরুষ-হিজরা সকলের সমান অধিকার, সকলেই এ দেশের সমান নাগরিক। সকলের আন্তরিক সহানুভূতি।’ সোমবার (১৩ জানুয়ারী) নগরীর হোটেল এরিনায় USAID এর সহযোগিতায় “বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার” কর্তৃক আয়োজিত হিজরাদের নিয়ে অনুষ্ঠিত “আপনার সহযোগিতাই আমাদের পাথেয়” পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ (নগর বিশেষ শাখা) সালেহ উদ্দিন, কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) রুনা লায়লা, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার এন্ড কাউনিয়া জোন) মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফাইজুর রহমান। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার