Current Bangladesh Time
সোমবার মার্চ ২, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে পূবালী-৭ লঞ্চকে জরিমানা 
Friday August 7, 2020 , 9:01 pm
Print this E-mail this

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা এই জরিমানা করেন

পিরোজপুরের কাউখালীতে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে পূবালী-৭ লঞ্চকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে পূবালী-৭ নামে একটি লঞ্চকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। আজ শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, শুক্রবার মঠবাড়িয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে পূবালী-৭ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে কাউখালী ঘাটে যাত্রী নেওয়ার জন্য লঞ্চটি ভেড়ে। এসময় লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লঞ্চটিকে দশ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে আর কখনো অতিরিক্ত যাত্রী বহন করবে না বলে মুচলেকা রেখে পরে লঞ্চটিকে ছেড়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক। শুক্রবার কাউখালী লঞ্চ ঘাট থেকে ৫টি লঞ্চ যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, পূবালী-৭ লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লঞ্চটিতে ভবিষ্যতে আর কখনো অতিরিক্ত যাত্রী বহন করবেন না বলে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।




Archives
Image
বরিশালের আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র ২য় মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশালে জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার
Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ